যদি এ নিয়ে কোনো আন্দোলন করে তাতে কোনো লাভ হবে না।আইনের বাস্তবায়ন হবেই। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

যদি এ নিয়ে কোনো আন্দোলন করে তাতে কোনো লাভ হবে না।আইনের বাস্তবায়ন হবেই।


আলোকিত বার্তা:সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,পরিবহনের সাথে সংশ্লিষ্টদের ক্ষতির জন্য সড়ক পরিবহন আইন করা হয়নি। তারা যদি এ নিয়ে কোনো আন্দোলন করে তাতে কোনো লাভ হবে না।আইনের বাস্তবায়ন হবেই।তিনি বলেন,সড়ক আইন প্রয়োগে তারা যেন কোন প্রকার বাড়াবাড়ি না করেন।সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন,রবিবার (১৭ নভেম্বর) থেকে সড়ক পরিবহন আইন মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হয়েছে। আইনটি কার্যকরের জন্য আরো সময় চাওয়া হলেও সেটা আর দেয়া হবে না।

তিনি জানান,প্রধানমন্ত্রীর নির্দেশে সময় আর বাড়ানো হবে না,আইনের বিধিমালা তৈরির কাজ শেষ পর্যায়ে,বিধিমালা হয়ে গেলে আইনের প্রয়োগ সহজ হয়ে যাবে।নিরাপদ সড়কের জন্য এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার এই আইন যথাযথভাবে কাজ করবে।কাদের জানান,আইন মেনে চলার জন্য এর সাথে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে,কোনো ধরণের বাড়াবাড়ি না করার জন্য তাদের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।তিনি আরো বলেন,দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান বন্ধ হবে না,যতদিন সরকারের টার্গেট অর্জন না হবে,ততদিন চলবে।পেঁয়াজের ঘাটতি কমে গেলেই এ নিয়ে হাহাকার কমে যাবে,আগামী দু’একদিনের মধ্যে বিদেশ থেকে পেঁয়াজ চলে আসলেই এ সমস্যা মিটে যাবে।

Top