শঙ্কা জাগিয়ে জিতল বাংলাদেশ - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

শঙ্কা জাগিয়ে জিতল বাংলাদেশ


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ:আলো ঝলমলে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সুযোগ পায় আফগানিস্তান। শুরুটা ছিল শান্ত, কিন্তু প্রথম কয়েক ওভারে টাইগার বোলারদের আগুনঝরা স্পেলে আফগান ওপেনাররা কাঁপতে থাকে।নাসুম আহমেদ ও তানজিম সাকিবের বোলিংয়ে মাত্র ৩১ রানের মধ্যে আউট হন ওপেনার ইব্রাহিম জাদরান (১৫) ও সেদিকুল্লাহ অটল (১০)। এরপর দলের কিছুটা ধারাবাহিকতা বজায় রাখলেও বাকিদের ব্যর্থতায় ৭৩ রানের মধ্যে আফগানরা হারায় ৫ উইকেট।আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় তুলে নিল বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচে ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগলেও, নুরুল হাসান সোহানের ১৩ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।এ জয়েই টাইগাররা সিরিজে ১-০তে এগিয়ে গেল।

তবুও রহমানুল্লাহ গুরবাজের ৩১ বলে ৪০ রানের ইনিংস দলকে কিছুটা ভরসা দেয়। ৯৫ রানে আউট হওয়ায় আবারও চাপের মুখে পড়ে আফগান দল। শেষ দিকে অভিজ্ঞ মোহাম্মদ নবী (২৫ বলে ৩৮) ও শরাফতউল্লাহ আশরাফ (১২ বলে ১৭) ঝড়ো ব্যাটিংয়ে আফগানিস্তান ১৫১ রানের প্রতিপক্ষ তৈরি করতে সক্ষম হয়।বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রিশাদ হোসেন। ৪ ওভারে মাত্র ৩৩ রান খরচ করে তিনি ২ উইকেট নেন। তানজিম সাকিবও নেন ২ উইকেট। এছাড়া মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদও নেন একজন করে উইকেট।জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই আধিপত্য বিস্তার করে। ওপেনার পারভেজ হোসেন ইমন (৩৭ বলে ৫৪) এবং তানজিদ হাসান (৩৭ বলে ৫৪) মিলে গড়ে তোলেন ১০৯ রানের ওপেনিং জুটি। মনে হচ্ছিল, সহজ জয় সময়ের অপেক্ষা মাত্র।

কিন্তু দলীয় ১০৯ রানে ইমন আউট হওয়ায় ইনিংস ভেঙে পড়ে। মাত্র ৯ রানের ব্যবধানে হারিয়ে ফেলে ৬ উইকেট। রশিদ খান একাই তুলে নেন ৪ উইকেট।শেষ হাসি কে হাসবে, সে প্রশ্নের উত্তরে নামেন নুরুল হাসান সোহান। চাপের মুহূর্তে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস। পাশে থেকে রিশাদ হোসেন খেলেন ৯ বলে গুরুত্বপূর্ণ ১৪ রান। শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

Top