একটি বড় দল দুই তিন জন উপদেষ্টাকে প্রভাবিত করে অদৃশ্য ষড়যন্ত্র করছে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

একটি বড় দল দুই তিন জন উপদেষ্টাকে প্রভাবিত করে অদৃশ্য ষড়যন্ত্র করছে


মোহাম্মাদ নাসির উদ্দিন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‌‌‘একটি বড় দল দুই তিন জন উপদেষ্টাকে প্রভাবিত করে অদৃশ্য ষড়যন্ত্র করছে। পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখ‌ছে।শুক্রবার রাতে খুলনার দৌলতপুর থানা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।গোলাম পরওয়ার বলেন, ‘গত নির্বাচন হয়েছে ২৪ সালে, তাহলে সংবিধান অনুযায়ী এখন নির্বাচনের কোনো ভিত্তি নেই। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো ভিত্তি নেই, প্রধান উপদেষ্টা সংবিধানে নেই, এই গণভোটের মাধ্যমে হ্যাঁ-না ভোট দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমেই নির্বাচনের স্বীকৃতি দিতে হবে তিনি বলেন,একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচন দিয়ে জনগণকে সংকটে ফেলে দেওয়া হয়েছে, ঘোষণা সংশোধন করে জাতীয় নির্বাচন এর আগে গণভোট দিন, জনগণের মতামতই হবে সরকারের ভিত্তি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ব‌লেন,নির্বাচনের প্রস্তুতি ও আন্দোলন একসঙ্গে চল‌বে। আমা‌দের আমির ব‌লে‌ছেন, যারা জুলাই সনদ মান‌তে চান না, ২৬ এর নির্বাচন তা‌দের জন্য নয়।জনসভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৪টায় নগরীর নতুন রাস্তা মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন মহানগর জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে সকলে যোগ দেন সমাবেশে।

Top