দিল্লির বায়ু আজও বিপজ্জনক, ঢাকার অস্বাস্থ্যকর - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

দিল্লির বায়ু আজও বিপজ্জনক, ঢাকার অস্বাস্থ্যকর


আলোকিত বার্তা :বায়ুদূষণের শীর্ষে আজ রয়েছে ভারতের দিল্লি এবং সেখানকার পরিস্থিতি বিপজ্জনক। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে চার নম্বরে এবং এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৩৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

দিল্লির পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা এবং এই শহরটির দূষণ স্কোর ২১৪ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং এই শহরটিরও বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আর ঢাকা রয়েছে চতুর্থ নম্বরে এবং এই শহরের দূষণ স্কোর ১৭৮ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।এর আগে শনিবারও (১৫ নভেম্বর) দিল্লির বায়ুর অবস্থা বিপজ্জনক ছিল। অন্যদিকে, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।

আরও পড়ুন...
Top