উপকূলের মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটছে - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ব্যয় ও ঋণের চাপ কমাতে মেট্রোরেল নিয়ে সতর্কবার্তা কঠোর শর্ত প্রতিনিধি পরিচালকেও,ব্যাংকের মালিকানায় লাগাম ইলিশের দেশ বরিশালে গুজরাটের ইলিশ,দেশি বলে বেশি দামে বিক্রি ১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চ আজ যুদ্ধের মূল্য চুকাচ্ছেন দক্ষিণ এশিয়ার ২০০ কোটি মানুষ র‌্যাগিংয়ে অসুস্থ হয়ে হাসপাতালে শিক্ষার্থী প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার,জাতিসংঘ অধিবেশন লোকসানের রেল ছুটছে প্রকল্পের পিছে,পণ্য পরিবহণে ৪ হাজার কোটি টাকা আয়ের সম্ভাবনা নিষিদ্ধ দল ঠেকাতে ব্যাপক তৎপরতা,একাধিক ঘটনায় নড়েচড়ে বসেছে সরকার বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই !

উপকূলের মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটছে


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বঙ্গোপসাগর সৃষ্ট প্রবল ঘূর্নিঝড় “বুলবুল’র কারণে পায়রা সমুদ্র বন্দরে এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার রাতভর বৃষ্টি শুরু হতে শনিবার সকাল থেকে মৃদু বাতাসের সঙ্গে হালকা-মাঝারি বৃষ্টি হচ্ছে।ঘূর্নিঝড় বুলবুলের প্রভাবে বরগুনায় দুইদিনের ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।গত রাত পর্যন্ত বাতাসের গতিবেগ কিছুটা বৃদ্ধি পেয়েছে।আর সাগর উত্তাল রয়েছে।নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে সামান্য বৃদ্ধি পেয়েছে।

উপকূলের এলাকা পায়রা,বিষখালী,বিভিন্নবেড়িবাধ এলাকায় ঘুরে দেখা গেছে,এখানকার বাসিন্দারা তাদের মালামাল নিয়ে আশ্রয় কেন্দ্রে ছুটে চলেছেন।শিশু ও বৃদ্ধের কেন্দ্রে নিয়ে যাচ্ছেন সেচ্ছাসেবকরা।মহাবিপদ সংকেত জারির পরে প্রশাসন এবং সিপিপির স্বেচ্ছাসেবকদের সহায়তায় ঝুঁকিপূর্ণ এবং বেড়িবাঁধের বাইরে বসবাসকারী মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম মিঞা জানান,দুর্যোগ প্রস্তুতি,দুর্যোগ মোকাবিলায় এবং দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজ সহায়তার জন্য সকল সিপিপি সদস্য এবং অন্যান্য স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।

Top