ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মনিজা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মনিজা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।


রিপোন হাওলাদার:বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মনিজা বেগম(৪৫)নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার সকালে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৪ জন মারা গেলেন।মনিজা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো.বাকির হোসেন।মারা যাওয়া গৃহবধূ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজবাড়ি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়,গত শনিবার বেলা তিনটার দিকে মনিজা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়।কয়েক দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার সকাল নয়টার দিকে তিনি মারা যান।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা আগের চেয়ে কমেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে।হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সাতজন।আর চিকিৎসাধীন আছেন ১৪ জন।

Top