ব্রিজের জন্য এলাকাবাসীর দীর্ঘ অপেক্ষা! - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

ব্রিজের জন্য এলাকাবাসীর দীর্ঘ অপেক্ষা!


পাখি আক্তার:নতুন একটি ব্রিজের জন্য বহু আবেদন করে,বছরের পর বছর অপেক্ষার পরেও জনপ্রতিনিধিদের কাছ থেকে সাড়া পেলেন না বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ভানান গ্রামের সাধারণ মানুষ।আবেদনের পরে নতুন করে ব্রিজটি নির্মাণ করে দেয়া না হলেও ওই সময়ে জনপ্রতিনিধিদের কাছ থেকে ঝুঁড়ি ঝুঁড়ি আশ্বাস পেয়েছিলেন তারা।

সরেজমিনে দেখা গেছে,আয়রণ ব্রিজটি দিয়ে কয়েকটি গ্রামের সাধারণ মানুষের চলাচল রয়েছে তবে বর্তমানে ব্রিজটি বাঁশের সাঁকোতে পারিণত হওয়ায় অসুবিধায় পড়েছে কোমলমতি শিক্ষার্থী,বৃদ্ধজন’রা এবং প্রসূতি মায়েরা।বিশেষ করে প্রাথমিকের শিক্ষার্থীরা ওই ব্রিজটি পারাপারের সময় অনেকবার দুর্ঘটনার শিকারও হয়েছে বলে জানাগেছে।অনেক বছর ধরে স্থানীয়রা নিজ খরচে ওই ব্রিজটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তুললেও তা বেশিদিন স্থায়ী না হওয়ায় দূর্ভোগ থেকেই যাচ্ছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দাবী জানিয়েছেন অচিরেই ব্রিজটি পুনর্নির্মাণ করে তাদেরকে অসহনীয় দুর্ভোগের হাত থেকে রক্ষা করা হোক।

Top