পাওনা টাকা নি‌য়ে বি‌রো‌ধের জের ধ‌রে ছু‌রিকাঘা‌তে রুহুল আমিন না‌মে এক যুবক নিহত। - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

পাওনা টাকা নি‌য়ে বি‌রো‌ধের জের ধ‌রে ছু‌রিকাঘা‌তে রুহুল আমিন না‌মে এক যুবক নিহত।


রফিকুল ইসলাম:ব‌রিশাল নগরীর কশাই বা‌ড়ির পুল এলাকায় পাওনা টাকা নি‌য়ে বি‌রো‌ধের জের ধ‌রে ছু‌রিকাঘা‌তে রুহুল আমিন না‌মে এক যুবক নিহত।আজ সোমবার দুপুর তিনটার দিকে কসাই বাড়ির পুল সংলগ্ন গোডাউনের সামনে এই ঘটনা ঘটে।জানা গেছে,ওই এলাকার বাসিন্দা রুহুল আমিনের কাছ থেকে টাকা ধার নেন বরিশালের এক স্থপতির গাড়ি চালক সুমন।দীর্ঘদিন ধরে এই টাকা ফেরত চাইলেও তা ফেরত না দিয়ে নানা তালবাহান করেন সুমন।

এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধীতা সৃষ্টি হয়।এবং রুহুল আমিন কয়েকদিন আগে ধারের টাকা নিতে ঢাকা থেকে বরিশালে আসেন।সেই আজ দুপুরে সুমনের সাথে দেখা হলে ধারের টাকা ফেরত চায় রুহুল আমিন।সুমন সেই টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়।এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সুমনের সঙ্গে থাকা চাকু দিয়ে রুহুল আমিনকে আঘাত করে। ছু‌রিকাঘা‌তে ঘটনাস্থলেই মারা যান রুহুল আমিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নূরুল ইসলাম বলেন,সংবাদ শুনেই ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

Top