রাস্তার পাশে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ মুখে নিয়ে টানাচেহড়া করছিল একটি কুকুর। - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

রাস্তার পাশে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ মুখে নিয়ে টানাচেহড়া করছিল একটি কুকুর।


রিপোন হাওলাদার:রাস্তার পাশে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ মুখে নিয়ে টানাচেহড়া করছিল একটি কুকুর।সাধারণ পথচারীদের ধারানা ছিলো কোন বাসাবাড়ি থেকে হয়তো বা ব্যাগে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। কিন্তু একটু সামনে এগোতেই কুকুরের টানা হেচড়ায় ব্যাগ থেকে বেরিয়ে আসে নবজাতকের মৃতদেহ।তখন কুকুরটিকে ধাওয়া করে মৃতদেহটি রক্ষা করে পথচারীরা।সোমবার সকালে নগরীর নথুল্লাবাদ এলাকাধীন জিয়াসড়কে ঘটনাটি ঘটেছে।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি(তদন্ত)আসাদুজ্জামান জানান,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অনুমানিক একদিন বয়সের ওই নবজাতকের মৃতদেহ কেউ বাজারের ব্যাগের মধ্যে ভরে জিয়াসড়কের রাস্তার পাশে ফেলে গেছে।যা কুকুর টানা হেচড়া করছিলো।তিনি আরও জানান,কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Top