বরিশাল মহানগরের ১ ও ২৯ নং এবং ২৮ ও ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

বরিশাল মহানগরের ১ ও ২৯ নং এবং ২৮ ও ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন


রফিকুল ইসলাম:বরিশাল মহানগরের ১ ও ২৯ নং এবং ২৮ ও ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যম ২০ অক্টোবর ও ২২ অক্টোবর বিকাল ৩ টায় যথাক্রমে কাশিপুর শিক্ষাবাের্ড ও কাশিপুর চৌরাস্তায় অনুষ্ঠিত হয়।মঙ্গলবার(২৯ অক্টোবর ) সন্ধ্যা বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ হুমায়ন কবীর স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্মেলনে সর্বসম্মত সিদ্ধান্ত মােতাবেক ১ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে আবুল
বাসার সুমন ও সাধারণ সম্পাদক পদে মােঃ রাশেদ খান মেনন এবং ২৯ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে এডভােকেট জসিম উদ্দিন আহমেদ খান ও সাধারণ সম্পাদক পদে মােঃ ইমরান মােল্লা এবং ২৮ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মেজবাহুল বারী নওরােজ ও সাধারণ সম্পাদক পদে মােঃ জগলুল মাের্শেদ প্রিন্স এবং ৩০ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে গােলাম মােস্তফা ও সাধারণ সম্পাদক মােঃ রুম্মান বাবুকে নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়েছে।আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘােষনা করা হয়।

সম্মেলন উদ্বোধন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সংগ্রামী সভাপতি এডভােকেট গােলাম আলাস চৌধুরী দুলাল।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভােকেট এ কে এম জাহাঙ্গীর।

Top