নিখোঁজের একদিন পর বিষখালী নদী থেকে মজিবর রহমান মৃধা নামে এক যুবকের মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

নিখোঁজের একদিন পর বিষখালী নদী থেকে মজিবর রহমান মৃধা নামে এক যুবকের মরদেহ উদ্ধার


পাখি আক্তার:নিখোঁজের একদিন পর ঝালকাঠির নলিছিটি উপজেলা সংলগ্ন বিষখালী নদী থেকে মজিবর রহমান মৃধা(৪০)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার(২৯ অক্টোবর)দুপুর ১টার দিকে বিষখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে বাকেরগঞ্জ থানায় নিয়ে যায় স্বজনরা। মজিবর রহমান বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি এলাকার বাসিন্দা ধলু মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,নিষেধাজ্ঞা সত্ত্বেও সোমবার(২৮ অক্টোবর)রাতে ঝালকাঠির রাজাপুর ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সংলগ্ন বিষখালী নদীতে ইলিশ কিনতে যায় মজিবর রহমানসহ বেশ কয়েকজন।ওইসময় রাজাপুর থানা পুলিশের একটি অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা সবাই ট্রলার থেকে নদীতে ঝাঁপ দেয়।এসময় অন্যরা পাড়ে উঠলেও মজিবর রহমান নিখোঁজ হয়।মঙ্গলবার স্বজনরা নদীতে তার সন্ধান করতে গিয়ে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান।পরে মরদেহ উদ্ধার করে বাকেরগঞ্জ থানায় নিয়ে যান তারা।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কালাম জানান,নিষেধাজ্ঞার সময়ে ইলিশ কিনতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মজিবর মৃধা নদীতে ঝাঁপ দেয় বলে স্বজনরা জানিয়েছেন।তবে বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে এ ধরনের কোনো ঘটনা নেই।আর স্বজনরা যে স্থানের কথা বলছে সেটি রাজাপুর থানা এলাকায়।এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন,বর্তমানে সর্বত্রই ইলিশ নিধনবিরোধী অভিযান চলছে পুলিশ।তবে এ ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই।

Top