অব‌শে‌ষে মা‌ঠে গড়া‌লো বাংলা‌দেশ-শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দ‌লের ক্রি‌কেট ম্যাচ। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

অব‌শে‌ষে মা‌ঠে গড়া‌লো বাংলা‌দেশ-শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দ‌লের ক্রি‌কেট ম্যাচ।


পাখি আক্তার:অব‌শে‌ষে মা‌ঠে গড়া‌লো বাংলা‌দেশ-শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দ‌লের ক্রি‌কেট ম্যাচ।সোমবার(২৮ অ‌ক্টোবর)দুপুর আড়াইটায় ব‌রিশা‌ল শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত স্টে‌ডিয়া‌মের মা‌ঠে না‌মে দল দু’টি।এর আ‌গে ট‌সে জি‌তে ব্যা‌টিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা।ম্যাচ রেফা‌রি এ এস এম র‌কিবুল হাসান জানান,যতক্ষণ আ‌লো থাক‌বে ততক্ষণ খেলা চল‌বে। মঙ্গলবার(২৯ অক্টোবর)নির্দিষ্ট সম‌য়ের আধঘণ্টা আ‌গে খেলা শুরু হ‌বে এবং নিয়মানুযায়ী যতক্ষণ ম্যাচ প‌রিচালনার ম‌তো আ‌লো থাক‌বে ততক্ষণ খেলা চল‌বে।

উ‌ল্লেখ্য,চার‌ দিনব্যা‌পী ম্যাচ গত ২৬ অক্টোবর শুরু হওয়ার কথা থাক‌লেও বৈরী আবহাওয়ার কা‌রণে দুইদ‌িন প‌রিত্যক্ত ঘোষণা হয়।দুপুর ২টায় আনুষ্ঠা‌নিকভা‌বে খেলার উ‌দ্বোধন ক‌রেন ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের (বিসিসি) মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন বি‌সি‌বির প‌রিচালক আলমগীর খান আ‌লো,ব‌রিশা‌লের জেলা প্রশাসক(ডিসি)অ‌জিয়র রহমান প্রমুখ।

এ‌দি‌কে প্রথমবা‌রের ম‌তো অনু‌ষ্ঠিতব্য এ যুব আন্তর্জা‌তিক ম্যাচ‌কে ঘি‌রে দুপুর ১২টা থে‌কেই ব‌রিশা‌ল শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত স্টে‌ডিয়া‌মের গ্যালারিতে ক্রিকেট‌প্রেমী ও দর্শক‌দের উপ‌স্থি‌তি ছি‌ল চো‌খে পড়ার ম‌তো। খেলা শুরুর আ‌গে স্টে‌ডিয়া‌মের দ‌ক্ষিণ পা‌শের গ্যালা‌রি কানায় কানায় প‌রিপূর্ণ হ‌য়ে যায়। দর্শকরা প্রথমবা‌রের মতো এ খেলা দেখ‌তে বিনা টি‌কি‌টে সরাস‌রি মা‌ঠে ব‌সে দেখ‌তে পে‌য়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ ক‌রে‌ছে।

Top