বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে বরিশালের মানুষ । - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য

বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে বরিশালের মানুষ ।


রিপোন হাওলাদার:দ্বিতীয় দিনের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে বরিশালের মানুষ।পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকার অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে যুব আন্তর্জাতিক ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।টানা বৃষ্টিতে স্টেডিয়ামের মাঠজুড়ে পানি জমেছে।ফলে অনিশ্চয়তা দেখা দিয়েছে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে।তবে,ম্যাচ স্থগিতের খবর না জানতে পারায় সকালে অনেক দর্শককে স্টেডিয়ামে আসতে দেখা গেছে।

এদিকে প্রবল বর্ষণের কারণে নগরের বেশিরভাগ মানুষই ঘর থেকে বের হতে পারেনি।ফলে সারাদিনই নগরের রাস্তা-ঘাট ছিল ফাঁকা। যান চলাচলও ছিল কম। ফলে গণপরিবহনগুলোতে যাত্রীসংখ্যা তেমন ছিল।টানা বৃষ্টিতে স্টেডিয়ামের মাঠজুড়ে জমেছে পানি। অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল অব্যাহত থাকলেও যানগুলোতে যাত্রীর উপস্থিতি কম ছিল।শুক্রবার(২৫ অক্টোবর)ভোর থেকে বরিশালে শুরু হয় টানা বর্ষণ।যা বৃষ্টি শুক্রবার দিনগত রাত থেকে থেমে হচ্ছে এখনো নামছে।

বরিশাল আবহাওয়া কার্যালয় পর্যবেক্ষক শওকত জাহান গাজী জানান,দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অংশে লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে,বাতাসের তেমন বেগ ছিল না। এছাড়া আগামী দু’একদিন গুঁড়িগুঁড়ি বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

Top