বাংলা‌দেশ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের চার দিনের আন্তর্জা‌তিক ক্রি‌কেট ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য

বাংলা‌দেশ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের চার দিনের আন্তর্জা‌তিক ক্রি‌কেট ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।


রফিকুল ইসলাম:ব‌রিশা‌লে বাংলা‌দেশ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের চার দিনের আন্তর্জা‌তিক ক্রি‌কেট ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। দু‌র্যোগপূর্ণ আবহাওয়ার কার‌ণে মাঠে পা‌নি ও ভেজা থাকায় শনিবার(২৬ অক্টোবর)সকাল ৯টায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি এএসএম র‌কিবুল হাসান।ত‌বে আবহাওয়ার উন্নতি সা‌পে‌ক্ষে যে ‌কোনো সময় খেলা শুরু হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তিনি।উ‌ল্লেখ্য দীর্ঘ প্রতীক্ষিত চার দিনের আন্তর্জাতিক ম্যাচের উদ্ধোধনী হওয়ার কথা ছিল শনিবার(২৬ অ‌ক্টোবর)সকাল ৯টায়।কিন্তু গত শুক্রবার থেকে টানা বৃষ্টির কার‌নে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে।এ কারণে গতরা‌তে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেয়া হয়।

এছাড়া সকাল সাড়ে ৯টায় ঐতিহাসিক ম্যাচের বল মাঠে গড়ানোর কথা থাকলেও আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ অফিশিয়াল এবং দুই দলের কর্মকর্তারা মাঠ পরিদর্শন শেষে ম্যাচ রেফারি সকাল সাড়ে ৯টায় প্রথম দিনের প্রথম‌দি‌নের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।ম্যাচ রেফারি সাংবা‌দিক‌দের বলেন,আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং মাঠের পরিবেশ খেলার উপযোগী হলে তখন আউটফিল্ড প‌রিদর্শন শে‌ষে খেলা শুরুর বিষয়ে সিদ্ধান্ত হবে।

এ‌দি‌কে বরিশাল স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক যুব ক্রিকেট ম্যাচ ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃস্টি হয়েছে ক্রীড়াপ্রেমীদের মাঝে। দূর-দূরান্ত থেকে শত শত ক্রিকেট ভক্ত বরিশাল স্টেডিয়ামে এসে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার খবর শুনে নিরাশ হয়ে ফিরে গে‌ছেন।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শওকত জাহান গাজী জানান,দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অংশে লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বাতাসের তেমন বেগ ছিল না।এছাড়া আগামী দু’একদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।

Top