দুই মাসের সাজা দিয়েছেন মোবাইল কোর্ট। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

দুই মাসের সাজা দিয়েছেন মোবাইল কোর্ট।


পাখি আক্তার:বানারীপাড়ায় কনের বয়স না হওয়ায় বাল্য বিয়ের অপরাধে চিন্ময় শীল নামের এক প্রেমিক বরকে দুই মাসের সাজা দিয়েছেন মোবাইল কোর্ট।মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ মোবাইল কোর্টে এ সাজা দেন।জানা গেছে,উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের রতন শীলের ছেলে চিন্ময় শীল(২৩)বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের অমল মিস্ত্রীর মেয়ে ও স্থানীয় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আাঁখি রানী মিস্ত্রিকে লক্ষী পূজার দিন কালি মন্দিরে নিয়ে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে,চিন্ময় ও আঁখির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। বাল্য বিয়ের বিষয়টি জেনে মঙ্গলবার বর-কনেকে পুলিশ আটক করে মোবাইল কোর্টে হাজির করলে বর চিন্ময়কে দুই মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়।বুধবার সকালে তাকে বরিশাল কারাগারে পাঠানো হয়।

Top