দেশের নির্বাচন প্রক্রিয়া দুর্নীতির আওতামুক্ত নয় - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

দেশের নির্বাচন প্রক্রিয়া দুর্নীতির আওতামুক্ত নয়


আলোকিত বার্তা:দেশের নির্বাচন প্রক্রিয়া দুর্নীতির আওতামুক্ত নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।রবিবার (২০অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত এক কর্মশালায় মাহবুব তালুকদার এ মন্তব্য করেন।মাহবুব তালুকদার বলেন,যেসব জনপ্রতিনিধি অবৈধ উপায়ে বা দুর্নীতির আশ্রয় নিয়ে নির্বাচনে জয়ী হন,তাদের নির্বাচনের কোনো বৈধতা থাকে না।

তিনি বলেন,জনগণের প্রতি অবৈধ জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি থাকে না।এতে গণতন্ত্র সুসংহত ও যথাযথভাবে সংরক্ষিত হতে পারে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠাই সব জাতির লক্ষ্য হয়ে থাকে। কারণ গণতন্ত্রহীন জাতির কোনো ধরনের আত্মমর্যাদা থাকে না।
নির্বাচন কমিশন, কমিশন সচিবালয় ও এর মাঠ কর্মকর্তাদের বিষয়ে দুর্নীতির অভিযোগ দুঃখজনক বলে উল্লেখ তিনি বলেন, জাতি সব সময়ে একটি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ কমিশন প্রত্যাশা করে।

তিনি আরো বলেন,রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। রোহিঙ্গাদের ভোটার করার ব্যাপারে কোনো নির্বাচন কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মাহবুব তালুকদার বলেন, ভোটার তালিকা আইন ও বিধিমালায় কিছু অসংগতি আছে। সে জন্য সংশোধন আবশ্যক। ভোটার তালিকা হালনাগাদ পদ্ধতি যুগোপযোগী করার জন্য এর ফরমগুলো আরো সহজ করা দরকার।

Top