রিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ১৩টি নৌকা ও প্রায় ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

রিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ১৩টি নৌকা ও প্রায় ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।


মো.মুরাদ হোসেন:বরিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ১৩টি নৌকা ও প্রায় ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।এসময় মা ইলিশ ধরার অপরাধে ২১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ছয়জনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া জেলাজুড়ে এ অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৪৬৪ কেজি ইলিশ মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয়েছে। পাশাপাশি অভিযানে জব্দকৃত সব অবৈধ জাল পুরিয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে জেলা প্রশাসন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এতে বলা হয়, বরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, উজিরপুর, মুলাদী, বানারীপাড়া, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলাধীন নদ-নদীতে নৌ-পুলিশ, থানা পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী সদস্যদের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। পাশাপাশি স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়।

Top