:বিভাগীয় শহর বরিশালে ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মানে সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য অধিকারের আইনের দাবী - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হয়েছে ‘না’ প্রতীক বিজ্ঞপ্তি নেই, অফিস ছুটির পর মৌখিক পরীক্ষার ডাক বিএনপির কঠিন চ্যালেঞ্জ,সাত ধাপে ইউপি নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা চরমোনাই পীরের বোনের জানাযায় মহানগর জামায়াত আমির বাবর শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি কতদূর,এইচএসসির ফল ঘিরে ‘দ্বিমুখী চাপ’ যুক্ত হচ্ছে জিয়াসহ নেতাদের ভূমিকা,পাঠ্যবইয়ে আসছে ব্যাপক পরিবর্তন পাচারের টাকা এনেও দেয়নি সিআইডি হচ্ছে আরও তিন মেট্রোরেল,একনেকে ১২ প্রকল্প অনুমোদন বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ

:বিভাগীয় শহর বরিশালে ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মানে সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য অধিকারের আইনের দাবী


পাখি আক্তার:বিভাগীয় শহর বরিশালে ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মানে সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য অধিকারের আইনের দাবীতে জন-যুব সমাবেশ মানববন্ধন, র‌্যালি ও প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি দিয়েছে খাদ্য অধিকার বরিশাল জেলা কমিটি।আজ বুধবার (১৬ই) অক্টোবর সকাল ১১ টায় অশ্বিনী কুমার টাউনহল চত্বরে মানববন্ধন সমাবেশ করে করেন তারা।

বরিশাল খাদ্য অধিকার জেলা কমিটির সভাপতি আনোয়ার জাহিদের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে আরো বক্তব্য রাখেন বরিশাল মহিলা পারষদের সম্পাদিক পূস্প রানি চত্রবর্তী উন্নয়ন সংগঠক রনজিৎ দত্ত,কাজী জাহাঙ্গীর কবীর,কাজী মিজানুর রহমান,বরিশাল মানবাধিকার জোট জেলা সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান,খুরসেদ আলম, সিরাজুল ইসলাম,আঃ জব্বার খান,লিংকন বাইন,শওকত আলি বাদল, নাসির উদ্দিন,শাহজাদা। সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠান সঞ্চলনা করেন উন্নয়ন সংগঠন নেতা শুভংকর চত্রবর্তী।এ সময় বক্তরা বলেন আমাদের দেশে সবক্ষেত্রেই আইন আছে তা সঠিকভাবে পালন না করার কারনেই ভেজালকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যাচ্ছে না।এ কারনেই আমাদের দেশে প্রধানমন্ত্রী কিছু না বলা পর্যন্ত কিছুই হয় না সেকারনে এইসব অসৎ ভেজালকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবী জানান।

পড়ে টাউনহল চত্বর থেকে একটি র‌্যালি বেড় হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করে বরিশাল জেলা কমিটি।

Top