থ্রী হুইলারের(মাহেন্দ্র)সংঘর্ষে দুই মাহেন্দ্রের যাত্রী নিহত হয়েছে। এতে ৬ জন আহত হয়েছে। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

থ্রী হুইলারের(মাহেন্দ্র)সংঘর্ষে দুই মাহেন্দ্রের যাত্রী নিহত হয়েছে। এতে ৬ জন আহত হয়েছে।


পাখি আক্তার:বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাস এবং থ্রী হুইলারের(মাহেন্দ্র)সংঘর্ষে দুই মাহেন্দ্রের যাত্রী নিহত হয়েছে। এতে ৬ জন আহত হয়েছে।মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আওতাভুক্ত নগররে সিঅ্যান্ডবি সড়কের কাজীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে ৬৫ বছরের এক বৃদ্ধ রয়েছেন।তার পরিচয় জানা যায়নি। অপরজনের নাম নিপা মিস্ত্রি(২৬)।তিনি পিরোজপুরের বাসিন্দা।
আহত ব্যক্তিরা হলেন-শাকিল আহমেদ (১৮),ফয়সাল (২৫),হৃদয়(২৫),ইলিয়াস(২৬),রাজিব (৪২) ও অজ্ঞাতপরিচয় এক নারী( ৩৫)রয়েছেন। আহদের শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল জানান,হতাহতরা সবাই মাহেন্দ্রের যাত্রী।মাহেন্দ্রটি রূপাতলী বাস টার্মিনাল এলাকা থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলো।পথিমধ্যে সিঅ্যান্ডবি রোডের কাজীপাড়া পৌঁছালে বরিশাল বিশ্ববিদ্যালয়গামী (বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী বাস) বিআরটিসির দ্বিতল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থলেই এক বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন নিপা মিস্ত্রি নামে এক যাত্রী মারা গেছে।

Top