ভিক্ষা তোলা পুলিশের দিন শেষ,জনবান্ধব পেশাদার পুলিশ হতে হবে। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

ভিক্ষা তোলা পুলিশের দিন শেষ,জনবান্ধব পেশাদার পুলিশ হতে হবে।


রফিকুল ইসলাম:বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো.শাহাবুদ্দিন খান বলেছেন,ভিক্ষা তোলা পুলিশের দিন শেষ,জনবান্ধব পেশাদার পুলিশ হতে হবে।সোমবার (১৪ অক্টোবর) বরিশাল পুলিশ লাইনসে মাসিক কল্যাণ সভায় তিনি এ কথা বলেন।পুলিশ কমিশনার শাহাবুদ্দিন আরও বলেন, যারা দালাল প্রশ্রয় দিয়ে নিরীহ মানুষকে সঠিক সেবা দেবে না, তারা পুলিশ বিভাগে অযোগ্য। তাদের কঠোর হস্তে দমন করা হবে বলেও জানান তিনি।

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার আহব্বান জানিয়ে তিনি বলেন,কোনো পুলিশ সদস্য যেন কোনো অপরাধে জড়িয়ে গোটা পুলিশ বিভাগের দুর্নাম এর কারণ না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।মাসিক কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিশিম, উপপুলিশ কমিশনার (সদর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূইয়াসহ আরও অনেকে।

Top