এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


পাখি আক্তার:বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রাম থেকে বুদ্ধি প্রতিবন্ধী এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়,ওই গ্রামের প্রতিবন্ধী সাইফুল ইসলাম স্বাধীন হাওলাদারের বুদ্ধি প্রতিবন্ধী কন্যা ও কান্ডপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্রী সামিয়া আক্তার বিথীর (১৫) ঝুলন্ত লাশ দেখে সোমবার সন্ধ্যায় থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে মর্গে প্রেরণ করেছে।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, কান্ডপাশা গ্রামের প্রতিবন্ধী স্বাধীন হাওলাদারের একমাত্র কন্যা বুদ্ধি প্রতিবন্ধী বিথি আক্তারের লাশ তাদের বসতঘরের রুয়ার সাথে ওড়না দিয়ে ঝুলতে দেখে প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দেয়।

Top