নির্যাতনের পরে মুখে মলমূত্র ঢেলে দেয়ার ঘটনায় মূলহোতা যুবলীগ নেতা মাহাবুব সিকদারকে আটক - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

নির্যাতনের পরে মুখে মলমূত্র ঢেলে দেয়ার ঘটনায় মূলহোতা যুবলীগ নেতা মাহাবুব সিকদারকে আটক


পাখি আক্তার:বরিশালের হিজলায় এক তেল ব্যবসায়ী যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পরে মুখে মলমূত্র ঢেলে দেয়ার ঘটনায় মূলহোতা যুবলীগ নেতা মাহাবুব সিকদারকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে হিজলার হরিনাথপুর ইউনিয়নের হিজলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক মাহাবুব সিকদার হরিনাথপুরের আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি হরিনাথপুর লঞ্চ ঘাটে সুপারভাইজারের পদে কাজ করতেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভিডিওর সূত্র ধরে এ নিয়ে নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করলো থানা পুলিশ।এরআগে আটক দুজন হলেন- হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের বাসিন্দা শরিফ মাতুব্বরের ছেলে আব্দুর রশিদ মাতুব্বর ও একই এলাকার বাসিন্দা কবির সরদার। এদের মধ্যে আব্দুর রশিদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে সক্রিয়।

হিজলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে পুলিশি অভিযান টের পেয়ে আত্মগোপনে চলে যাওয়াদের আটকে এখনো অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন হিজলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল ইসলাম।তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আটকদের কাছে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল রহস্য ও ঘটনার সঙ্গে জড়িত সবার পরিচয় বের করা হচ্ছে।

উল্লেখ্য, হিজলায় এক তেল ব্যবসায়ী যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পরে মুখে মলমূত্র ঢেলে দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।১ মিনিট ১৪ সেকেন্ড এর ওই ভিডিওটিতে দেখা যায় যুবকটির পেছন থেকে হাত-পা বেঁধে বুকের ওপর পা চেপে ধরে মলমূত্র খাওয়ানো হচ্ছে। যুবকটি অনেক চেষ্টা করেও তাদের হাত থেকে রক্ষা পায়নি।যা নিয়ে গত ক’দিন ধরেই পুরো হিজলা উপজেলা জুড়ে তোলপাড় চলছে। তবে এ ধরনের কোন ঘটনা ইতিপূর্বে জানা ছিলো না বলে দাবি করেছেন স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।নির্যাতনের শিকার ওই যুবকের পরিচয় খুঁজতে গিয়ে জানাগেছে, তিনি হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাথপুর বাজার সংলগ্ন টমুচরের বাসিন্দা মহিউদ্দিন বেপারীর ছেলে আজম বেপারী (২৫)। সে হরিনাথপুর লঞ্চঘাটের জ্বালানী তেল ব্যবসায়

Top