বানারীপাড়ায় মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বানারীপাড়ায় মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


পাখি আক্তার:বঙ্গবন্ধুর ভাগ্নে পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক(মন্ত্রী)আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বানারীপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার রাত ৮টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়ানুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.শাহে আলম,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি অসুস্থ্যতাজনিত কারনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

Top