বরিশালে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বরিশালে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার(৫ অক্টোবর)সকাল সাড়ে ৯টায় কাশিপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত দু’জন হলেন-কাশিপুর এলাকার বাসিন্দা হাসেম (৪০) ও এয়ারপোর্ট থানাধীন এলাকার বাসিন্দা আব্দুর রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বাংলানিউজকে জানান,দ্রুতগতির একটি প্রাইভেটকার একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।এতে দু’জন আহত হয়।আহতদের উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান,সালেহা বেগমকে জরুরি বিভাগে ও হাসেমকে ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।

Top