৫ শত নদী-খাল খননের প্রকল্প হাতে নেওয়া হবে। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

৫ শত নদী-খাল খননের প্রকল্প হাতে নেওয়া হবে।


পাখি আক্তার:পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল(অব.)জাহিদ ফারুক শামীম বলেছেন, বন্যা মোকাবিলায় দেশের সব জেলার ৪৪৮টি নদী-খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। আরও ৫ শত নদী-খাল খননের প্রকল্প হাতে নেওয়া হবে। এগুলো বাস্তবায়ন হলে দেশে আগামীতে বন্যা কমবে।শনিবার (৫ অ‌ক্টোবর) সকা‌লে বরিশালে বরিশাল ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাশের দেশের বৃষ্টির পানি আমাদের দেশের নদ-নদী হয়ে বঙ্গোপসাগরে যায়। কিন্তু নদী-খালের নাব্যতা না থাকায় ওই পানিতে বন্যা হয়। এ কারণে দেশের ৬৪ জেলার নদী-খালের নাব্যতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রথম দফায় ৪৪৮টি নদী-খাল খনন করা হচ্ছে। পরে আরও ৫ শত নদী-খাল খননের উদ্যোগ নেওয়া হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে দেশে বন্যা ও ক্ষয়ক্ষতি তুলনামূলক কমবে।

‘চলতি বছর দেশের কয়েকটি জেলায় বন্যা ও নদী ভাঙন দেখা দিলে এগুলোর বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কার্যকর পদক্ষেপ নিয়েছে। শরীয়তপুরের নড়িয়ায় নদী ভাঙন পরিস্থিতি মোকাবেলায় সাধ্যমতো চেষ্টা চলছে। এছাড়া অন্য যেসব স্থা‌নে নদী ভাঙন দেখা দি‌য়ে‌ছে সেখা‌নে জরুরি পদ‌ক্ষেপ নেওয়া ছাড়াও পুরো দে‌শে যে‌ কোনো প‌রি‌স্থি‌তি মোকা‌বিলায় পা‌নি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী‌দের প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে।এ সময় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এবং পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ অন্যরা প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এর আগে বেসরকারী উন্নয়ন সংস্থা আশায় কর্মরতদের অর্ধ শতাধিক সন্তান যারা ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তাদের বৃত্তি দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।এরপর তি‌নি ব‌রিশাল নগ‌রের হাসপাতাল রোডস্থ পূজা মণ্ডপ প‌রিদর্শনের পর ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের এক‌টি প্রক‌ল্পের জায়গা প‌রিদর্শন ক‌রেন।

Top