দুর্গোৎসব বাঙালীর প্রাণের উৎসব। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

দুর্গোৎসব বাঙালীর প্রাণের উৎসব।


পাখি আক্তার: বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন, পবিত্র ঈদ-উল-ফিতর ও শারদীয় দুর্গোৎসব বাঙালীর প্রাণের উৎসব। এ উৎসব সবাই ভাগাভাগি করে উদযাপনের মধ্য দিয়ে বাঙালীর হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের চিত্র ফুঠে ওঠে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় ও সরকারী অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,ওসি খলিলুর রহমান,পৌর আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।

Top