সাবেক ছাত্রলীগ নেতা শামীম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

সাবেক ছাত্রলীগ নেতা শামীম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।


আ:রাজ্জাক হাওলাদার:স্কুলছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার মামলায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃতমেম্বার সাবেক ছাত্রলীগ নেতা শামীম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকেলে রাজিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শামীম তালুকদার রাজিহার এলাকার বাসিন্দা এবং একই ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফজাল হোসেন বলেন,স্কুলছাত্রী গণধর্ষণের পর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়া ছাড়াও আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি শামীম তালুকদার। তাকে গ্রেফতার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর আগৈলঝাড়ার এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর মোবাইলে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার ঘটনায় ইউপি সদস্য শামীম তালুকদারসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন স্কুলছাত্রীর মা।

ওই মামলায় শামীমসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন পুলিশের ওসি খন্দকার আবুল খায়ের। বর্তমানে ওই মামলার বিচার চলছে।পুলিশের চার্জশিটভুক্ত আসামি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহম্মেদ চৌধুরী ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে শামীম তালুকদারকে সাময়িক বরখাস্ত করেন।
এরই মধ্যে গ্রামের লোকজনকে হয়রানিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপক অভিযোগ ওঠে শামীমের বিরুদ্ধে। সম্প্রতি তার বিরুদ্ধে মারামারির মামলা করা হয়। ওই মামলায় শামীমকে গ্রেফতার করা হয়।

Top