প্রদর্শিত হয়েছে ৭৫ এর ১৫ আগস্টের অজানা ইতিহাস নিয়ে রচিত নাটক ‘ইনডেমনিটি’। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

প্রদর্শিত হয়েছে ৭৫ এর ১৫ আগস্টের অজানা ইতিহাস নিয়ে রচিত নাটক ‘ইনডেমনিটি’।


মো.মুরাদ হোসেন:ওয়ান বাংলাদেশ এর আয়োজনে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রদর্শিত হয়েছে ৭৫ এর ১৫ আগস্টের অজানা ইতিহাস নিয়ে রচিত নাটক ‘ইনডেমনিটি’। এরই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়েও (ববি) এই নাটকটি মঞ্চায়িত হয়েছে।বৃহস্পতিবার বিকাল পাঁচ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় “গ্রাউন্ড ফ্লোরে’ নাটকটি মঞ্চায়িত হয়েছে। নাটক প্রদর্শনীর উদ্ভোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িক্তপ্রাপ্ত) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাট‍্যদলের সাধারণ সম্পাদক আকিদুজ্জামান রঞ্জু বলেন,১৫ আগস্টের মাত্র ৪১ দিন পর ২৬ সেপ্টেম্বর জারি করা হয় ‘ইনডেমনিটি’ বা “দায়মুক্তি” আইন অধ্যাদেশ ( যদিও সাংবিধানিক আইনে প্রেসিডেন্ট কোনো অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাখে না) যার মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার বিচার তো দূরের কথা, ঐ হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পথও বন্ধ করে দেয়া হয়। ঘৃণিতভাবে সেই হত্যাকে স্বীকৃতি দেয়া হয়।’ তিনি আরোও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারবর্গকে হত্যার পর এ হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পথ বন্ধ করতে ২৬ সেপ্টেম্বর জারি করা হয় ইনডেমনিটি আইন। এর মাধ্যমে ৭৫ থেকে ৭৯ পর্যন্ত সকল অবৈধ হত্যা ও গুমকে বৈধতা দেয়া হয়। পরবর্তীতে ১৯৯৬ সালের ১২ নভেম্বর ইনডেমনিটি বাতিল করা হয়। এ বিষয়টিকে এতদিন জাতির কাছে ভুলভাবে পেশ করা হয়। ইনডেমনিটির বীভৎসতা তুলে ধরে ওয়ান বাংলাদেশ সারাদেশের বিভিন্ন অঞ্চলে নানা কার্যক্রম হাতে নিয়েছে।

আয়োজকরা জানান,১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই ‘ইনডেমনিটি’র বিষয়টা এখনও অনেক মানুষের কাছে ভুল উপস্থাপন করা হয়। অনেকের কাছেই এ কালো অধ্যায়টি এক অজানা ইতিহাস।

Top