তালতলীতে ব্যাস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

তালতলীতে ব্যাস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনা তালতলী উপজেলায় শারদীয় দূর্গা-পূজা এগিয়ে আসছে এর সাথে সাথে ব্যাস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা।দিন দিন তাদের কাজ এগিয়ে চলছে।প্রতিটি মন্ডপে দ্রুত কাজ চলছে।উপজেলায় এবারে ১২টি মন্ডপে দূর্গা-পূজা অনুষ্ঠিত হবে।সরেজমিনে ঘুরে দেখা গেছে,উপজেলার প্রতিটি মন্ডপে দ্রুত প্রতিমা তৈরির কাজ চলছে।প্রতিমা তৈরির কাজে নারী পুরুষরা একসাথে কাজ করছে।প্রতিমা তৈরির কারিগররা গভীর রাত পযর্ন্ত কাজ করছে।

তালতলী পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড.জগদীশ চন্দ্র শীল জানান,তালতলীতে ১২টি পুজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে একটি মন্ডপ বাদ পড়ে যায়।বাকি ১১টি পুজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে এবং কোথায় ও পুজা মন্ডপে রং এর কাজ চলছে আর কোথায় পুজা মন্ডপে কাজ সম্পুর্ন হয়েছে।এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা করবে।উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)দীপায়ন দাস শুভ জানান,দুর্গাপুজা ঘিরে কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না হয় এর জন্য প্রশাসনের সার্বক্ষনিক নজরদারী থাকবে।

Top