৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক


পাখি আক্তার:বরিশালের হিজলায় অভিযান চালিয়ে মাদক সম্রাট আমিনুল ইসলাম (৪৫) কে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।আমিনুল ইসলাম একই উপজেলার চর দুর্গাপুর গ্রামের মৃত রহমত আলী’র ছেলে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে হিজলা উপজেলার কাউরিয়া বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার এস আই সিদ্দিকুর রহমান, এ এস আই আমিনুল ও এ এস আই নাসিরের নেতৃত্বে একটি পুলিশ দল ৬শত পিস ইয়াবা ও নগদ ২২ হাজার টাকাসহ মাদক সম্রাট আমিনুল ইসলামকে আটক করেছে।

সূত্র জানায়, আমিনুল সেনাবাহিনীতে চাকুরী অবস্থায় মাদকের সাথে সম্পৃক্ত থাকায় তাকে চাকরিচ্যুৎ করা হয়েছে। চাকরিচ্যুৎ হওয়ার পর থেকে আমিনুল মাদক ব্যবসা করে আসছে। ঢাকায় কয়েক বার ইয়াবাসহ আটক হয়েছে। হিজলা থানায়ও রয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা। আমিনুল ইসলাম বরিশাল জেলার মাদক চালান কারীর অন্যতম সম্রাট।হিজলা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।রোববার মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Top