যশোরের শার্শায় কুয়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

যশোরের শার্শায় কুয়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু


মোঃসাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃশার্শায় চটকাপোতায় পানিতে ডুবে আহাদ আলী নামে ২বছর বয়সের এক শিশু মারা গেছে।মঙ্গলবার ১৭ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার সময় বাড়ীর পাশে কুয়াই পড়ে শিশুটির মৃত্যু হয়।সে শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের আক্তার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,সন্ধ্যার পরে শিশুটি তার মায়ের সাথে বাড়ির সামনে ঘোরাঘুরি করার সময় উঠানের পাশে কুয়ায় পড়ে যাই। পরে শিশুটি’র মা তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে পাশের কুয়াই শিশুটিকে ভাসতে দেখে গ্রামবাসীর সহযোগীতায় তুলে আনা হয়।পরে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।শিশু আহাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নজরুল ইসলাম বলেন, শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।

Top