জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি - Alokitobarta
আজ : রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি


মোহাম্মাদ মুরাদ হোসেন:শনিবার সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ওই প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, কানাডা, ইরান, পাকিস্তান, মালদ্বীপ, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস ঢাকার হেড অব ডেলিগেশনসহ ঢাকাস্থ কূটনৈতিক মিশনের বিভিন্ন দেশের কূটনীতিকরা এ স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ স্থান পেয়েছে; সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা না থাকার ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রদর্শনীটি কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা তুলে ধরার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। জিয়াউর রহমান কর্তৃত্ববাদী শাসক ছিলেন না বলেই তার ছবি সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি।

জামায়াতের আমির বলেন, ইতিহাসে যার যে কল্যাণকর অবদান রয়েছে, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল। এ বিষয়ে আমরা নির্মোহ ও বাস্তববাদী থাকার চেষ্টা করেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি (জিয়াউর রহমান) তো কর্তৃত্ববাদী শাসক ছিলেন না। যারা কর্তৃত্ববাদী ছিল, যারা আগ্রাসী ছিল, তাদের আমরা এখানে দেখিয়েছি। ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। আবার যারা মুক্তি দিয়েছেন, ন্যায্যতার ভিত্তিতে যাদের অবদান রয়েছে, সেটাও আমাদের ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে।অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা দায়িত্ব পালনে নিরপেক্ষতার পরিচয় দিতে পারেননি মন্তব্য করে জামায়াতের আমির বলেন, জাতীয় সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশনে মাসের পর মাস আলোচনা করে একটি চার্টার তৈরি করা হয়েছে। ছোট ছোট বিষয়ে ৩১টি দল একমত হলেও নিজেদের স্বার্থের প্রশ্নে মতভেদ তৈরি হয়েছে। তার দাবি, এসব মতভেদের বড় অংশ বর্তমান সরকারি দলের পক্ষ থেকেই এসেছে।

তিনি বলেন, এনসিপির দাবি ছিল গণপরিষদ, আর বিএনপি গণভোটের প্রস্তাব দিয়েছিল। গণভোটে সংখ্যাগরিষ্ঠ জনগণ ‘হ্যাঁ’ বললে সেই রায় বাস্তবায়নে সবাই বাধ্য থাকবে বলেও তারা জানিয়েছিল। শফিকুর রহমান বলেন, তারা ক্ষমতায় গেলেন, প্রতারণার সুযোগ পেয়ে গেলেন। এবার তাদের মানসিকতা বদলে গেল। দুটি শপথ নেওয়ার কথা, একটি নিলেন, আরেকটি নিলেন না। তিনি বলেন, একই ধরনের দুর্নীতি ও দলীয়করণ চলছে। এত মানুষ পঙ্গু হলো, এত মানুষ আহত হলো, জীবনের ঝুঁকি নিয়ে সবাই আন্দোলনে এলো। শুধু একই তরিকার এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য সবকিছু তৈরি হয়েছিল?

বিরোধীদলীয় নেতা বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি।জনগণের অধিকার নিশ্চিত হওয়ার দিনই প্রকৃত অর্থে জুলাইয়ের সমাপ্তি হবে। যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন হয়েছিল, তা বাস্তবায়িত হলেই জুলাই সার্থক হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।উলামা প্রতিনিধি সম্মেলনে শফিকুর রহমান : রাজধানীর আইডিইবি মুক্তিযোদ্ধা সম্মেলন কেন্দ্রে আয়োজিত উলামা প্রতিনিধি সম্মেলনে শনিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সব ধর্ম, বর্ণ, ভাষার মানুষের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ জাতি গঠন করতে চায় জামায়াতে ইসলামী।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপ্যাল মুফতি খলিলুর রহমান মাদানী, মাওলানা আবুল কালাম আযাদ বশর, ড. আব্দুস সামাদ, মাওলানা তারেক মনওয়ার প্রমুখ।

Top