১৮ জুলাই বিভাগীয় সমাবেশ সফল করতে গৌরনদীতে জামায়াতের সদস্য সম্মেলন অনুষ্ঠিত - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

১৮ জুলাই বিভাগীয় সমাবেশ সফল করতে গৌরনদীতে জামায়াতের সদস্য সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক::
আগামী ১৮ জুলাই বরিশালে অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশ সফল করতে গৌরনদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টায় গৌরনদী আল হেলাল দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আল আমিন ও সঞ্চালনায় করেন উপজেলা সেক্রেটারি মোঃ বায়েজিদ শরীফ। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুহুল আমিন সবুজ ও গৌরনদী পৌর আমীর মোঃ হাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীল এবং উপজেলার সদস্য (রুকন) বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আগামী ১৮ জুলাই বরিশালে সমাবেশ সফলভাবে বাস্তবায়ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

Top