বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ...

বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী


ঢাকা, ২৭ জুন, ২০২৬ (বাসস) : সরকারি দলের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশের বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি সাহসী ও বাস্তবমুখী বাজেট প্রণয়ন করেছে।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আজ সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আলোচনায় অংশ নিয়ে আলতাফ হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

বিশেষ করে চীন সফরকে উচ্চ পর্যায়ের অত্যন্ত সফল সফর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করবে। এ সফরের জন্য সংসদ ও দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, বর্তমান সংসদের অধিকাংশ সদস্যই বিগত সরকারের সময় বিভিন্নভাবে নির্যাতন, মামলা, কারাবাস ও হয়রানির শিকার হয়েছেন। গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই তারা সংসদে এসেছেন।

সরকারের চার মাসের কর্মকা- তুলে ধরে আলতাফ হোসেন চৌধুরী বলেন, অল্প সময়ের মধ্যেই সরকার কাবিখা, কাবিটা, টিআর ও ভিজিএফ কর্মসূচির বরাদ্দ দিয়েছে। পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার জন্য অনুদান, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, পাদ্রী ও ভান্তেদের ভাতা, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতা, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটি কঠিন বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাসহ আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও এমন সময়োপযোগী বাজেট উপস্থাপনের জন্য তিনি অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান।

Top