বিশৃঙ্খলা করতে পারে বিএনপি-জামায়াত - Alokitobarta
আজ : শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

বিশৃঙ্খলা করতে পারে বিএনপি-জামায়াত


আলোকিত বার্তা:ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, অস্তিত্ব সঙ্কটে থাকা বিএনপি-জামায়াত অনুপ্রবেশ ঘটিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে।শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হানিফ।

হানিফ বলেন: জামায়াতের মতো বিএনপিও একটা সময় রাজনৈতিক ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই অবস্থায় তারা বিভিন্ন সংগঠনের মধ্যে ঢোকার চেষ্টা করছে। আমাদের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। এরা আমাদের মধ্যে এসে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এদেরকে চিহ্নিত করতে হবে সেই সঙ্গে এরা যেনো দলের মধ্যে ছড়িয়ে না যেতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
এসময় হানিফ অভিযোগ করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভুয়া মুক্তিযুদ্ধা। সেই সঙ্গে তার বাবা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ছিলেন।সঙ্গে যোগ করেন, কোনো ড্রাম তত্ত্বের উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে দেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা এসেছে। এসময় বিএনপিকে স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকারের পৃষ্ঠপোষক একটি রাজনৈতিক সংগঠন হিসেবেও মন্তব্য করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও শহীদ বুদ্ধিজীবী কন্যা ডা. নুজহাত চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপির পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মেজবাউল আলম সাচ্চু, সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাজ্জাদ সাকিব বাদশা ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাস।

Top