দলীয় ক্যাডারদের ব্যাবহারের মাধ্যমে ভোট কারচুপি করে ক্ষমতায় এসেছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

দলীয় ক্যাডারদের ব্যাবহারের মাধ্যমে ভোট কারচুপি করে ক্ষমতায় এসেছে।


মো.নাঈমুল ইসলাম:ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় ক্যাডারদের ব্যাবহারের মাধ্যমে ভোট কারচুপি করে ক্ষমতায় এসেছে।এ কারণে দলের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দলীয় অধিকাংশ কর্মীরা দুর্নীতিগ্রস্ত। দেশের চলমান দুর্নীতির মহড়া ভোটবিহীন নির্বাচনের ফসল। এরা মূলত দলের হাইকমান্ড থেকেই দুর্নীতির প্রাথমিক পাঠ গ্রহণ করেছে। দেশের প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি মহড়া চলছে, যা খুবই পরিতাপের বিষয়। সাম্প্রতিক সময়ে প্রকাশ পাওয়া দুর্নীতিসমূহ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। তারপরেও তারা আশ্চর্যজনকভাবে বিচারের আওতার বাইরে থেকে যাচ্ছে।শনিবার দুপুর ২টায় বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভাগীয় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই।

তিনি বলেন- সম্প্রতি জানতে পারলাম খাগড়াছড়িতে ঘর মেরামতের কাজে একটি ঢেউটিনের দাম ধরা হয়েছে ১ লাখ টাকা। রেলওয়ের প্রকল্পে ক্লিনারের বেতন ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজার টাকা এবং চট্টগ্রাম ওয়াসার প্রকল্পে ৪১ কর্মকর্তা পানি বিশুদ্ধকরণ প্রশিক্ষণের নামে আনন্দ ভ্রমণে গিয়েছেন উগান্ডায়। সরকারি বিভিন্ন প্রকল্পের নামে এভাবে চলছে অনিয়ম ও দুর্নীতির ও মহোৎসব।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক এম.হাছিবুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব একেএম আব্দুজ্জাহের আরেফির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন- নীতি বিবর্জিত সনদমুখী শিক্ষার কারণে দেশে দুর্নীতি বেড়ে চলছে। বিশ্ববিদ্যালয়-কলেজগুলোতে গ্রহণযোগ্য ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ক্যাম্পাসগুলো থেকে যোগ্য নেতৃত্ব উঠে আসছে না। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে পেশীশক্তি ব্যবহার করার কারণে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে। অপরদিকে বেকারত্বের বোঝা দিনকেদিন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। এসকল অসঙ্গতি থেকে পরিত্রাণ পেতে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি।

সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও যোগাযোগ সম্পাদক কেএম.শরীয়াতুল্লাহ,অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গণী,সদস্য মুহাম্মাদ ইবরাহীম হুসাইন,বরিশাল জেলা সভাপতি আরমান হোসাইন রিয়াদ,মহানগর সভাপতি এস.এম.ছাব্বির রহমানসহ বরিশাল বিভাগের আওতাধীন জেলা শাখার সভাপতিবৃন্দ।

Top