১০ দলীয় জোটের অবশিষ্ট ৪৭ আসন যাচ্ছে কাদের ভাগে? - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

১০ দলীয় জোটের অবশিষ্ট ৪৭ আসন যাচ্ছে কাদের ভাগে?


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ইতোমধ্যে ২৫৩টি আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে এই সমঝোতার ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।তিনি জানান, এই সমঝোতার আওতায় জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে প্রার্থী দেবে।প্রাথমিকভাবে অবশিষ্ট ৪৭টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখা হয়েছিল। তবে শুক্রবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, তারা জোটের সঙ্গে থাকবে না এবং এককভাবে ২৬৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ায় ৪৭টি আসনে কারা প্রার্থী হতে পারেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, এই আসনগুলো সমঝোতার ভিত্তিতে জোটের অন্য দলগুলোর মধ্যে বিতরণ করা হবে।নাম প্রকাশ না করার শর্তে জোটের এক নেতা গণমাধ্যমে জানিয়েছেন, অবশিষ্ট ৪৭টি আসনের মধ্যে ৩৫–৪০টি আসনে প্রার্থী দেবে জামায়াত এবং বাকি ৭–১২টি আসন ভাগাভাগি করা হবে এনসিপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও এবি পার্টিসহ অন্যান্য জোটের মধ্যে।

Top