২৭২ আসনে বিএনপির একক প্রার্থী ঘোষণা , মিত্রদের মধ্যে তীব্র অসন্তোষ - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

২৭২ আসনে বিএনপির একক প্রার্থী ঘোষণা , মিত্রদের মধ্যে তীব্র অসন্তোষ


মোহাম্মাদ মুরাদ হোসেন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৭২ আসনে নিজেদের প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।২৭২ আসনে বিএনপির একক প্রার্থী ঘোষণা,মিত্রদের মধ্যে তীব্র অসন্তোষ এ দিয়ে বিএনপির মিত্র ১২ দলীয় জোট নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।শুক্রবার(৫ ডিসেম্বর)রাজধানীর খিলগাঁওয়ে ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে ডাকা বৈঠকে বিএনপির এ সিদ্ধান্তে ‘বিস্মিত ও ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া জানান জোটের নেতারা।বৈঠকে শরিক দলের নেতারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করে সেই প্রতিশ্রুতির বরখেলাপ করা হয়েছে। তাদের দাবি, কোনো আলোচনা ছাড়াই সব আসনে বিএনপি একপাক্ষিকভাবে প্রার্থী ঘোষণা করেছে।জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, এ পরিস্থিতিতে জোট কীভাবে এগোবে তা স্পষ্ট করতে আগামী সোমবার (৮ ডিসেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের সময় ও স্থান শনিবার জানানো হবে।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু, সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ বাসার, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান ও মহাসচিব ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব সারোয়ার আলম, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম এবং ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।বৈঠক শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

Top