রোজ এক কাঁধে ভারী ব্যাকপ্যাক!কাঁধে আর্থ্রাইটিসও হতে পারে - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

রোজ এক কাঁধে ভারী ব্যাকপ্যাক!কাঁধে আর্থ্রাইটিসও হতে পারে


ডা.মুন্সী মুবিনুল হক:স্কুল-কলেজে বা অফিসে যাওয়ার সময়ে কাঁধে ব্যাকপ্যাক পরিচিত ছবি। কিন্তু সেই ব্যাগ কি কোনো একটি কাঁধে থাকে।অনেকেই এভাবে ব্যাগ ঝুলিয়ে নেন তাদের সুবিধার জন্য। আবার কারও কারও কাছে তা ‘ফ্যাশন’। কিন্তু দিনের পর দিন এই অভ্যাসের ফলে কাঁধে আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বলেই জানিয়েছেন চিকিৎসকরা।মানবদেহ মেরুদণ্ড থেকে সমভাবে দ্বিখণ্ডিত। তাই দুটি কাঁধ একসঙ্গেই কোনো ওজন বহন করতে পারে। কিন্তু লাগাতার একটি কাঁধেই যদি ওজন বহন করা হয়, তা হলে সেখানে চাপ সৃষ্টি হয়। তার ফলে সময়ের সঙ্গে কাঁধে আর্থ্রাইটিসও হতে পারে। এক কাঁধে ওজন বহন করা ফলে কারও কারও ক্ষেত্রে কাঁধে ব্যথা হতে পারে।সময়ের সঙ্গে সেই ব্যথা কাঁধ থেকে মেরুদণ্ডেও ছড়িয়ে পড়তে পারে। আবার কারও কারও ক্ষেত্রে কাঁধের পেশিতে প্রদাহ তৈরি হতে পারে। কাঁধের ত্বক লাল হয়ে যেতে পারে। এক কাঁধে ওজন বৃদ্ধি পাওয়ার ফলে মেরুদণ্ড কোনো একটি নির্দিষ্ট দিকে বেঁকে যেতে পারে। তার ফলে ঘাড়ের পেশি শক্ত হয়ে গিয়ে ব্যথা শুরু হতে পারে।

যা খেয়াল রাখা উচিত:
সব সময়ে পিঠে হালকা ওজনের ব্যাকপ্যাক নেওয়া উচিত।
কোনোভাবেই ব্যাকপ্যাক এক কাঁধে বহন করা চলবে না।
ব্যাকপ্যাকের দুটি হাতলের ভেতরে যেন নরম প্যাডিং থাকে তা দেখে নেওয়া উচিত।
ব্যাগে যদি একাধিক ভাগ (চেন বা পকেট) থাকে, তা হলে ওজনের সমবণ্টন হবে।
ব্যাকপ্যাকের আকার যেন কোনোভাবেই পিঠের আকৃতিকে ছাড়িয়ে না যায়, তা খেয়াল রাখতে হবে।

Top