জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করায় সব রাজনৈতিক দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করায় সব রাজনৈতিক দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা


মোহাম্মাদ আমিনুল ইসলাম:জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করায় সব রাজনৈতিক দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে তিনি জাতীয় ঐকমত্য কমিশনকেও এজন্য ধন্যবাদ জানান। গতকাল জাতীয় সংসদ ভবনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রয়ায় তিনি এ ধন্যবাদ জানান।মির্জা ফখরুল বলেন, সব রাজনৈতিক দল, সংস্কার কমিশনে যারা কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এবং সংস্কার কমিশনে যারা দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজ করে আজকে সবার সামনে রেখেছেন, সেজন্য আমি আমাদের দলের সালাহউদ্দিন আহমেদ এবং সব রাজনৈতিক দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এর আগে জুলাই সনদে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সনদে স্বাক্ষর করেন। এছাড়া স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্যরা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

Top