আজ সত্তর দশকের কবি ও সাংবাদিক হাসান হাফিজের ৭১তম জন্মদিন - Alokitobarta
আজ : শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর মোহাম্মদ (সা.) ছিলেন চারিত্রিক মাধুর্যতায় অনন্য ঋণের ৩৩ শতাংশই খেলাপি,আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ র‍্যাব বিলুপ্তে বিল, সংসদে বিতর্ক ৫ সেপ্টেম্বর শান্তিপূর্ণ লংমার্চ সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের

আজ সত্তর দশকের কবি ও সাংবাদিক হাসান হাফিজের ৭১তম জন্মদিন


মোহাম্মাদ আমিনুল ইসলাম:আজ সত্তর দশকের কবি ও সাংবাদিক হাসান হাফিজের ৭১তম জন্মদিন। ১৯৫৫ সালের ১৫ অক্টোবর তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের এলাহিনগর গ্রামে জন্মগ্রহণ করেন।প্রায় পাঁচ দশক ধরে তিনি সাংবাদিকতা করছেন। কর্মজীবন শুরু হয় দৈনিক বাংলায় (আদি)। বর্তমানে তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক।হাসান হাফিজের অনেক পরিচয়- কবি, প্রাবন্ধিক, রম্যলেখক, অনুবাদক, সংগঠক, গবেষক, শিশুসাহিত্যিক ও সাংবাদিক। পেশায় সাংবাদিক হলেও নেশা তার লেখালেখি। মৌলিক ও সম্পাদিত মিলিয়ে দুই শতাধিক গ্রন্থ এরই মধ্যে প্রকাশিত হয়েছে।তার কবিতা অনূদিত হয়েছে ফরাসি, স্প্যানিশ, চীনা, জাপানি, জার্মান, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি এবং চাকমা ভাষায়।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত অনুষ্ঠানে ‘হাসান হাফিজ: সত্তরের সকালে’ নামক সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Top