ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় বা বাধা নেই - Alokitobarta
আজ : শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়... ছুটির দিনেও কর্মচাঞ্চল্য সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, নেই অস্থিরতার ছাপ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, আজ থেকে আবেদন ক্ষমতার শীর্ষে বসে দমন-পীড়ন ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি,২০২৭ সালের তালিকা নির্মাণে দুর্নীতি তদন্তে দুদককে সুপারিশ শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করেছে আওয়ামী লীগ নেতারা, ছক কষেছে পোশাক খাতে অস্থিরতা তৈরি করে

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় বা বাধা নেই


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় বা বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেছেন, সব বাধা ও সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে।শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রেস সচিব এ কথা বলেন।শফিকুল আলম বলেন, অনেক অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে।তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। জামালপুর হালুয়াঘাটে দেখেছি নেতাদের পোস্টার। রাজনৈতিক দলগুলো প্রার্থীতা ঘোষণা করেছে। যখন দুই-তিন সপ্তাহ পর থেকে সব দল প্রার্থীদের নাম দেওয়া শুরু করবে, তখন আরও নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে। ইতোমধ্যে জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। আগামী ১৫ তারিখ সব দল সই করবে জুলাই সনদে।

প্রেস সচিব আরও বলেন, আলোকচিত্রী শহিদুল আলম ইসরাইল থেকে একটি বিমানে ইস্তাম্বুলের পথে রয়েছেন। সার্বক্ষণিক তার খোঁজ খবর রাখা হচ্ছে। ইস্তাম্বুলে পৌঁছলে তার সঙ্গে কথা বলে জানা যাবে কখন বাংলাদেশে আসবেন। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করছেন শহীদুল আলমকে রিসিভ করতে।এসময় শহীদুল আলমকে মুক্ত করতে ভূমিকা রাখায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম।মতবিনিময় সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Top