সাবেক এমপি ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল ‎কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম

সাবেক এমপি ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ডা. হেফজুল বারি মোহাম্মদ ইকবাল (এইচবিএম ইকবাল) এবং তার ছেলে ইমরান ইকবালের বিরুদ্ধে পৃথক দুই মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি জানান, সাবেক সংসদ সদস্য ডা. ইকবালের নামে ৬২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৭৮২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও অপর সন্তান মঈন ইকবালের নামে সম্পদ বিবরণি চেয়ে নোটিশ জারি করেছে সংস্থাটি।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।দুদকের অনুসন্ধান সূত্রে জানা যায়, তার নামে ২৯৮ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ১৫৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তার দায় ১৩৯ কোটি চার লাখ ৩৮ হাজার ৫৯৪ টাকা। ফলে নিট সম্পদের পরিমাণ ১৫৯ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৫৬৫ টাকা। অন্যদিকে বিভিন্ন খাতে তার আয় দেখা যায় ১৯০ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ৫৬২ টাকা, ব্যয় ৯৩ কোটি ২৩ লাখ ৭৫ হাজার ৭৭৯ টাকা, ফলে নিট আয় হয় ৯৭ কোটি ৪১ লাখ ৪৯ হাজার ৭৮৩ টাকা। এ হিসেবে তিনি জ্ঞাত আয় বহির্ভূত ৬২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৭৮২ টাকার সম্পদ অর্জন করেছেন। এ অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা অনুযায়ী একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুদক।

অন্যদিকে ডা. ইকবালের ছেলে ইমরান ইকবালের নামে ৪৫ কোটি ৭৩ লাখ ১০ হাজার ৩৯৭ টাকার সম্পদ পাওয়া যায়। তার নিট আয় ৪০ কোটি ৭০ লাখ ৯৬০ টাকা। ফলে তিনি পাঁচ কোটি তিন লাখ ৯ হাজার ৪৩৭ টাকার অবৈধ সম্পদের মালিক বলে দুদক জানায়। তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা অনুযায়ী আরেকটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

ডা. ইকবালের স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও অপর সন্তান মঈন ইকবালের নামে সম্পদ বিবরণী নোটিশ ইস্যু করা হয়েছে। এর মধ্যে স্ত্রী শিল্পীর নামে ১০ কোটি ৮২ লাখ ২২ হাজার ৮৬৬ টাকার সম্পদ পাওয়া যায়। যাচাইয়ে দেখা যায়, তিনি ৩৭ লাখ ৬৭ হাজার ৩৭৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ভোগ দখলে রেখেছেন।

ডা. ইকবালের অন্য ছেলে মঈন ইকবালের নামে ৪৭ কোটি ৭০ লাখ দুই হাজার ৮৭ টাকার সম্পদ পাওয়া যায়। তার নিট আয় ৪৭ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৬৪৫ টাকা, ফলে তিনি ৩১ লাখ ৫০ হাজার ৪৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ভোগ দখলে রেখেছেন। তাদের বিরুদ্ধে দুদক আইন অনুযায়ী ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক।

Top