কর কাঠামো পুনর্বিন্যাসে জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার - Alokitobarta
আজ : শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়... ছুটির দিনেও কর্মচাঞ্চল্য সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, নেই অস্থিরতার ছাপ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, আজ থেকে আবেদন ক্ষমতার শীর্ষে বসে দমন-পীড়ন ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি,২০২৭ সালের তালিকা নির্মাণে দুর্নীতি তদন্তে দুদককে সুপারিশ শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করেছে আওয়ামী লীগ নেতারা, ছক কষেছে পোশাক খাতে অস্থিরতা তৈরি করে

কর কাঠামো পুনর্বিন্যাসে জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব বিভীষণ কান্তি দাশের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর জিডিপি অনুপাত বৃদ্ধির মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যান ড. জামিলুর সারওয়ার, আর সদস্য সচিব হিসেবে থাকবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী।বাংলাদেশের কর ব্যবস্থার সমস্যা ও অচলাবস্থা নিরসন ও উন্নয়নের মাধ্যমে কার্যকর রাজস্ব আহরণ নিশ্চিত করতে কর কাঠামোর পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।মঙ্গলবার (৬ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সহজক্যাশের এমএফএস চালুর আবেদন গৃহীত হয়নি: বাংলাদেশ ব্যাংক
বিদেশে পাচার অর্থ ফেরাতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা
এ ছাড়া টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন-
১. ড. সুলতান হাফিজ রহমান, নির্বাহী পরিচালক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট;
২. ড. সৈয়দ মাহবুব আহসান, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইস্টার্ন ইউনিভার্সিটি;
৩. মোহাম্মদ জাহিদ হোসাইন, চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি ব্যাংক;
৪. ড. সামিনা জাহির, নির্বাহী পরিচালক, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ;
৫. মো. সেলিম উদ্দিন, চেয়ারম্যান, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন;
৬. ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রতিনিধি;
৭. ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর প্রতিনিধি;
৮. ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর প্রতিনিধি

টাস্কফোর্সের দায়িত্ব হবে-
কর জিডিপি অনুপাত বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবিত কর কাঠামো ও প্রশাসনিক সংস্কারের জন্য সুপারিশ প্রণয়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ সহায়ক করনীতি প্রণয়নে প্রস্তাবনা দেওয়া।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে টাস্কফোর্সকে তাদের প্রতিবেদন দাখিল করতে হবে। এ প্রতিবেদন প্রাপ্তির পর সরকার উচ্চ পর্যায়ে তা পর্যালোচনা করবে।

Top