২২ দিনের নিষেধাজ্ঞা শুরু - Alokitobarta
আজ : শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়... ছুটির দিনেও কর্মচাঞ্চল্য সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, নেই অস্থিরতার ছাপ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, আজ থেকে আবেদন ক্ষমতার শীর্ষে বসে দমন-পীড়ন ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি,২০২৭ সালের তালিকা নির্মাণে দুর্নীতি তদন্তে দুদককে সুপারিশ শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করেছে আওয়ামী লীগ নেতারা, ছক কষেছে পোশাক খাতে অস্থিরতা তৈরি করে

২২ দিনের নিষেধাজ্ঞা শুরু


মোহাম্মাদ মুরাদ হোসেন:পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অংশকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।সরকারের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা টাস্কফোর্স। জেলা প্রশাসকের নেতৃত্ব উপকূলে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা।জানা যায়, ইলিশসহ অন্যান্য মাছ আহরণে জড়িত জেলায় নিবন্ধিত জেলে প্রায় ৪৩ হাজার।ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ আহরণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে আজ। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। মাছ ধরা বন্ধ থাকার সময়ে এসব জেলেকে ৪০ কেজি করে খাদ্য সহায়তা প্রদান করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে জেলেদের কাছে পৌঁছে যাবে এই খাদ্য সহায়তা।

বছরের এই সময়ে সাগর থেকে নদীর মিঠাপানিতে ইলিশের বিচরণ ঘটে। যার ফলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় দিন ও রাতে অভিযান পরিচালনা করবে টাস্কফোর্স। প্রজনন রক্ষার এ ২২ দিন অভয়াশ্রম এলাকায় মাছ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Top