দেশের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দেশের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবে।


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ: বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আইইবি মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ‘জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বর্তমানে নির্বাচন হলে দেশের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবে। তাই বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম চেষ্টা চলছে বলে তিনি জানান।
এ সময় তারেক রহমান আরও বলেন, দেশে গণতন্ত্রের যাত্রাপথ ঝুঁকিমুক্ত নয়। কারণ পতিত স্বৈরাচারী সরকারের মতো বর্তমানেও বিএনপি ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বিএনপির বিজয় ঠেকাতে নানা শর্তের বেড়াজালের কথা বলছেন তাদের বলবো, রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয়। পিআর পদ্ধতিতে ভিন্ন মত থাকলেও সেটিই রাজনৈতিক সৌন্দর্য, আর সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সংকট সমাধান সম্ভব নয় বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।তিনি সতর্ক করে দেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন। তারেক রহমান আরও বলেন, গণতান্ত্রিক শক্তির বিরোধ এমন পর্যায়ে নেওয়া যাবে না যাতে করে ‘পলাতক স্বৈরাচার’ সুযোগ পায়।

Top