বাংলাদেশে আইএস বলতে কিছু নেই
আলোকিত বার্তা:বাংলাদেশে আইএস বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের ওপর বোমা হামলায় আইএসের দায় স্বীকার করা প্রসঙ্গে রবিবার(১ সেপ্টেম্বর)সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন,বাংলাদেশে আইএস বলে কিছু নেই।গাড়ির চাকা বাস্ট হলেও বলে আইএস করেছে। আবার ককটেল বিস্ফোরণ হলেও বলে আইএস করেছে।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,পুলিশের ওপর হামলার ঘটনাকে বড় ধরনের ঘটনা ঘটানোর জন্য জঙ্গিদের‘টেস্ট কেস’হতে পারে।তিনি বলেন,হামলার ব্যাপারে জোরদার তদন্ত চলছে,আশা করি পুলিশ এই চক্রকে অনুসন্ধান করার ক্ষেত্রে সফল হবে।তাদের হয়তো ছোট ধরনের ঘটনা নিয়ে টেস্ট কেস হতে পারে।বড় ধরনের ঘটনা ঘটানোর জন্য।এই বিষয়ে সতর্কতা আছে।তিনি আরো বলেন,জঙ্গিরা নিশ্চিহ্ন হয়ে যায়নি। তারা দুর্বল হয়েছে হয়তো।