দেশে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ভাইরাস - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ...

দেশে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ভাইরাস


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া :দেশে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ভাইরাস। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ২৮ জনে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৫৭০ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যে পাঁচজনের মৃত্যুর কথা বলা হয়েছে, তাদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি চারজনের মৃত্যু হয়েছে বরগুনা সদর হাসপাতালে। পাঁচজনের মধ্যে নারী তিনজন আর দুজন পুরুষ।

তবে শুক্রবার সন্ধ্যায় বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি জানান, এ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৯৩ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।বরগুনা জেনারেল হাসপাতালে মারা গেছেন ৫ জন।বরিশাল বিভাগের মধ্যে বরগুনা জেলায় আক্রান্তের হার সবচেয়ে বেশি ৬১ দশমিক ৮০ শতাংশ। স্থানীয় স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৩ জন, ঢাকা বিভাগে নয়জন, চট্টগ্রাম বিভাগে নয়জন, খুলনা বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে ১২৪ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৩১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২৭ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ৪০৪ জন। সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৯ জনের মধ্যে পুরুষ ৮৮ ও নারী ৭১ জন। ১৩ জুন সকাল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৫৭০ জন। এর মধ্যে ৫৫ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৪ দশমিক ৭ শতাংশ নারী।

মাসভিত্তিক আক্রান্ত ও মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন ১১৬১ জন, মারা গেছেন ১০ জন। ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪, মৃত্যু ৩, মার্চে আক্রান্ত হন ৩৩৬ জন, কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ আর মৃত্যু ৭, মে মাসে আক্রান্ত ১৭৭৩, মৃত্যু ৩, চলতি জুনের ১২ দিনে ১ হাজার ২২৫ জন আক্রান্ত এবং ৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। ২০২২ সালে সারা দেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ।

Top