সাংবাদিককে আহত করার ঘটনায় যৌথ নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ অনলাইন সংবাদ পত্র ও সাংবাদিক ইউনিয়নের কেদ্রীয় কমিটির - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো দল পুনর্গঠনে পুরোপুরি মনোযোগ দিচ্ছে বিএনপি দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে ঋণ জালিয়াতির ঘটনা,রেকর্ড লোকসানে ব্যাংক খাত অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে বোমা আতঙ্ক,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

সাংবাদিককে আহত করার ঘটনায় যৌথ নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ অনলাইন সংবাদ পত্র ও সাংবাদিক ইউনিয়নের কেদ্রীয় কমিটির


সাইফুল ইসলাম নাসির :রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে হামলা চালিয়ে সংগঠনটির সভাপতি আবু সালেহ আকনসহ কয়েকজন সাংবাদিককে আহত করার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ অনলাইন সংবাদ পত্র ও সাংবাদিক ইউনিয়নের কেদ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ যৌথ নিন্দা পাঠান গণমাধ্যমে । আবু সালেহ আকন ক্র্যাবের সাবেক সভাপতি।

বৃহস্পতিবার বাংলাদেশ অনলাইন সংবাদ পত্র ও সাংবাদিক ইউনিয়নে সভাপতি মোহাম্মদ আবুবকর সিদ্দীক ও সাধারণ সম্পাদক রাজিব তালুকদার সহ কমিটির নেতৃবৃন্দ যৌথ নিন্দা পাঠান গণমাধ্যমে বিবৃতিতে সাংবাদিক নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

বাংলাদেশ অনলাইন সংবাদ পত্র ও সাংবাদিক ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, বুধবার রাতে দেশি অস্ত্র, পিস্তল ও লাঠিসোঁটা নিয়ে জাকির হোসেন ও তাঁর অনুসারীরা ডিআরইউ কার্যালয়ে হামলা চালান। হামলাকারী জাকির হোসেন ও তাঁর অনুসারীরা আওয়ামী লীগের দোসর।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় ডিআরইউ সভাপতি ছাড়াও সংগঠনটির দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মাহিন, মফিজুল সাদিকসহ অনেক সাংবাদিক আহত হন। হামলাকারীরা ডিআরইউ কার্যালয়ের সামনে থেকে ৫০ হাজার টাকার মালামালসহ ‘টি স্টল’ নামের একটি দোকান গায়েব করে দেন।

বাংলাদেশ অনলাইন সংবাদ পত্র ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আরও বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে ডিআরইউর সদস্য মশিউর রহমানের ওপর হামলা চালানো হয়েছে। খবর পেয়ে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ঘটনাস্থলে গেলে তার ওপরও হামলা চালানো হয়।

Top