এরশাদ কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র

এরশাদ কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন


আলোকিত বার্তা:জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, প্রয়াত নেতা পল্লীবন্ধু এরশাদ ছিলেন বাংলার উন্নয়নের রূপকার, গণতন্ত্রের মহানায়ক।তিনি বলেণ,পল্লীবন্ধু শুধু উন্নয়নের মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে নতুন করে গড়ে তুলেনি, শুক্রবার সরকারি ছুটি, জন্মাষ্টমীর সরকারি ছুটি, হিন্দু, বৌদ্ধ খ্রীস্টাপন ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন, মসজিদ-মন্দিরের বিদ্যুতের বিল মওকুফ সর্বোপরি রাষ্ট ধর্ম ইসলাম করে পল্লীবন্ধু এরশাদ এই দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাই বাংলাদেশে যতদিন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, ততদিন তিনি বেঁচে থাকবেন বাংলার কোটি মানুষের হৃদয়ে।

প্রয়াত জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে শুক্রবার রাজধানীর ৪০ নং ওয়ার্ডের স্বামীবাগে আয়োজিত এক দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আমির উদ্দীন আহমেদ ডালুর ব্যাক্তিগত উদ্যোগে ও তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে জাপার কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুজন দেসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা অংশ নেন।

Top